শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

জামালপুরে অস্ত্র ও গুলিসহ একজন গ্রেফতার 

#
news image

জামালপুরে অস্ত্র ও গুলিসহ একাধিক ডাকাতি মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জামালপুর পুলিশ সুপার কর্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাতে জামালপুর শহরের রেল কলোনী এলাকায় অভিযান চালিয়ে রশিদ মোল্লা(৪৭) নামে চিহ্নত ওই ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।

এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি পাইপগান ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রশিদের বিরুদ্ধে জামালপুরের বকশীগঞ্জ ও কুমিল্লা সদর দক্ষিণ থানায় অস্ত্র ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। তার বাড়ি ঢাকার কেরানীগঞ্জ এলাকায়।

পুলিশ সুপার আরও জানান, সে একজন পেশাদার সন্ত্রাসী, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে সে জড়িত। সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার জন্য সে ঘটনাস্থলে আত্মগোপনে ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। আইনি প্রক্রিয়ায় আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।

আসমাউল আসিফ

০৬ জুলাই, ২০২৩,  11:36 PM