শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সরকারি অফিস-আদালত খুলছে আজ

#
news image

পবিত্র ঈদুল আজহার চার দিনের ছুটি ও সাপ্তাহিক ছুটি শেষে আজ (রোববার) খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার।

ত্যাগের মহিমায় সারা দেশে বৃহস্পতিবার (২৯ জুন) পালিত হ‌য় মুসলমানদের অন্যতম বড় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদের ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত নেয় সরকার। ফলে ঈদ উপলক্ষ্যে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত (মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) চারদিন ছুটি ছিল। এর পরদিন ১ জুলাই (শনিবার) ছিল সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি হয় পাঁচ দিন। সূত্র: ঢাকা পোস্ট 

টানা পাঁচদিন ঈদের ছুটি শেষে আজ অফিসে যোগ দেবেন কর্মজীবীরা। খুলবে ব্যাংক-বিমা, অফিস-আদালত, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠান। তবে যারা ঢাকার বাইরে ঈদ করতে গেছেন সরকারি-বেসরকারি বেশিরভাগ কর্মজীবী, তাদের অনেকে এক-দুই দিন ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অফিস-আদালতের কার্যক্রম পুরোদমে শুরু হতে আরও দুই-তিন দিন লেগে যাবে। তখনই রাজধানী ফিরবে আগের রূপে।

প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে সাধারণত ঈদের আগেই বাড়ি যান রাজধানীর মানুষ। কিন্তু এবারের চিত্রটা একটু ভিন্ন। ঈদের দিনেও ঢাকা ছেড়েছেন ২৩ লাখ ৯৮ হাজার ৫০০ সিম ব্যবহারকারী। সব মিলিয়ে ঈদের দিন (বৃহস্পতিবার) ও এর আগের দুই দিনসহ (মঙ্গলবার ও বুধবার) তিন দিনে মোট ঢাকা ছেড়েছে ৭৪ লাখ ৪৫ হাজার ৫২৩ জন। এর মধ্যে তিন দিনে ঢাকায় ঢুকেছেন ২ লাখ ৬৭ হাজার ৩৬ সিম ব্যবহারকারী। শুক্রবার (৩০ জুন) বিকেল ৪টা ৫০ মিনিটে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। সূত্র: আরটিভি

আগেও দেখা গেছে, ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে অফিসগুলোতে তেমন কর্মব্যস্ততা থাকে না। সহকর্মীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত থাকেন। একইভাবে ব্যাংকপাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হয় না।

মঙ্গলবার (২৭ জুন) থেকে কার্যত ঈদের ছুটি শুরু হয়। পোশাক কারখানার বেতন-ভাতা পরিশোধ ও কোরবা‌নির পশু ব্যবসায়ী‌দের ব্যাংকিং লেন‌দে‌নের সু‌বিধা‌র্থে ঈদের ছুটির মধ্যেও মঙ্গলবার ও বুধবার দেশের বিভিন্ন এলাকায় বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা ছিল। দু’দিন রাজধানীর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পশুর হা‌ট সংলগ্ন ব্যাংকের শাখাগুলোতে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত লেন‌দেন হয়। এছাড়া তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ওই দিন শিল্প সংশ্লিষ্ট এলাকায়ও ব্যাংক খোলা ছিল।

নাগরিক অনলাইন ডেস্ক

০২ জুলাই, ২০২৩,  11:59 AM