শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান দূষণে অস্তিত্ব সংকটে দেশের নদীগুলো ভারতের কাছেও হারল বাংলাদেশ পূর্ব জার্মানির গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে ভোট শুরু বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবার দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ

প্রথম বোলার হিসেবে টানা ১শ টেস্ট খেলার বিরল রেকর্ড লিঁওর

#
news image

প্রথম বোলার হিসেবে টেস্টে টানা ১শ ম্যাচ খেলার বিরল রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিঁও।

আজ থেকে লর্ডসে শুরু হওয়া  ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই রেকর্ডের মালিক হন লিঁও।

বিশে^র ষষ্ঠ ও অস্ট্রেলিয়ার  তৃতীয় ক্রিকেটার হিসেবে টানা ১শ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করলেন লিঁও। তবে বিশে^র প্রথম বোলার হিসেবে এই রেকর্ডের মালিক হলেন লিঁও।

এর আগে দেশের হয়ে টানা ১শ বা তার বেশি টেস্ট খেলেছেন- ইংল্যান্ডের অ্যালিষ্টার কুক, অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার-মার্ক ওয়াহ, ভারতের সুনীল গাভাস্কার, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামের। এদের সবাই ছিলেন জেনুইন ব্যাটার।

অস্ট্রেলিয়ার হয়ে ১২১ টেস্টে ৪৯৫ উইকেট আছে লিঁওর। লর্ডস টেস্টে ৫ উইকেট পেলেই বিশে^র অষ্টম ও তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে ৫শ উইকেট শিকারের মালিক হবেন লিঁও।

অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে প্রয়াত স্পিনার শেন ওয়ার্ন ১৪৫ ম্যাচে ৭০৮ ও পেসার গ্লেন ম্যাকগ্রা ১২৪ ম্যাচে ৫৬৩টি উইকেট নিয়েছেন।
সবচেয়ে বেশি টানা টেস্ট খেলা ক্রিকেটার :
ক্রিকেটার    টানা ম্যাচ
অ্যালিষ্টার কুক (ইংল্যান্ড)    ১৫৯
অ্যালান বোর্ডার (অস্ট্রেলিয়া)    ১৫৩
মার্ক ওয়াহ (অস্ট্রেলিয়া)    ১০৭
সুনীল গাভাস্কার (ভারত)    ১০৬
ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড)    ১০১
নাথান লিঁও (অস্ট্রেলিয়া)    ১০০*

নাগরিক স্পোর্টস ডেস্ক

২৮ জুন, ২০২৩,  11:12 PM