শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

জনবহুল রেঁস্তোরায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

#
news image

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর ক্রামাতোর্সকের একটি রেঁস্তোরায় মঙ্গলবার (২৭ জুন) ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৪ জন নিহত হয়েছেন।

হামলার পরপরই রেঁস্তোরার ভবনটি ধসে পড়ে। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে আছেন।

রুশ বাহিনী যে শহরে হামলা চালিয়েছে, সেটি ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এটি রাশিয়ার দখলকৃত অঞ্চলের পাশেই অবস্থিত।

সংবাদমাধ্যম বিবিসিকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, তিনি  মানুষকে ‘মৃত অবস্থায়’ পড়ে থাকতে দেখেছেন। এছাড়া আহতরা বাঁচার জন্য চিৎকার করছিল, কাঁদছিল।

নিহতদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরী রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, যেখানে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে সেখানকার ভনগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে কয়েকটি ধসে পড়ে।

হামলার সময় রেঁস্তোরার ভেতরে অন্তত ৮০ জন মানুষ ছিলেন বলে জানিয়েছেন বেলজিয়ামের ফ্রিল্যান্সার সাংবাদিক আর্নড ডি ডেকার।

তিনি আরও জানিয়েছেন, হামলার পরপরই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে বড় ধরনের অভিযান শুরু হয়।

নাগরিক আন্তর্জাতিক ডেস্ক

২৮ জুন, ২০২৩,  11:06 PM