শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

জাহারা মিতুর ঈদ উপহার ‘সইর্ষার ফুল’

#
news image

চিত্রনায়িকা জাহারা মিতুর কোনো ছবি এই ঈদে মুক্তি পাচ্ছে না। তবে এবার ঈদে তিনি হাজির হচ্ছেন মিউজিক ভিডিও ‘সইর্ষার ফুল’ নিয়ে। নিজেকে এবার আইটেম গার্ল হিসেবে তুলে ধরবেন দর্শকদের সামনে। বুধবার (২৮ জুন) বিকাল ৫টায় ঈদুল আজহা উপলক্ষে বেঙ্গল মাল্টিমিডিয়া নিবেদিত আরটিভি মিউজিকে আসছে ভিডিওটি। 

সৈয়দ আশিক রহমান প্রযোজিত, আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিবের তত্ত্বাবধানে আরজু আহমেদ পরিচালিত হয়েছে ‘সইর্ষার ফুল’। এতে কোরিওগ্রাফি করেছেন মোফাসসল আলিফ। গানটি লিখেছেন এ মিজান (মিজানুর রহমান)। সুর দিয়েছেন শওকত আলী ইমন আর গানটিতে কণ্ঠ দিয়েছেন চন্দ্র রায়।

জাহারা মিতু জানান, ‘ঈদে যেহেতু আমার কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না, তাই দর্শকদের জন্য এটি আমার পক্ষ থেকে বিশেষ উপহার। আশা করছি ঈদের আনন্দ দ্বিগুণ হবে এই গানটির মাধ্যমে।’

জাহারা মিতুর কর্মজীবন শুরু হয় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ সুন্দরী প্রতিযোগিতার মধ্য দিয়ে। ২০১৯ সালের অক্টোবর মাসে শাকিব খানের বিপরীতে আগুন সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু হয় মিতুর। তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জয় বাংলা’ (২০২২)।

নাগরিক বিনোদন ডেস্ক

২৮ জুন, ২০২৩,  11:02 PM