শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে তামাশা করছে বিএনপি ও তার হোতারা : আইনমন্ত্রী

#
news image

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে সরকার তামাশা করে না তামাশা করে বিএনপি ও তার হোতারা। 

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কোনদিন নির্বাচন নিয়ে তামাশা করেনি এবং ভবিষ্যতেও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সঠিক ভাবে করে দিবে। মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আসলে রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে  তিনি এই মন্তব্য করেন। আনিসুল হক, উপজেলা দলীয় কর্মসূচীতে অংশগ্রহণ করতে মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আসেন। 

তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভ্যাস হচ্ছে উদ্ভট উদ্ভট কথা বলা। আর নির্বাচন নিয়ে বিএনপি ও বিএনপি’র যারা হোতা তারাই তামাশা করছেন অতীতে। তিনি তার নির্বাচনী এলাকাসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, আখাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, আখাউড়া পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা সংবাদদাতা

২৭ জুন, ২০২৩,  4:55 PM