শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান দূষণে অস্তিত্ব সংকটে দেশের নদীগুলো ভারতের কাছেও হারল বাংলাদেশ পূর্ব জার্মানির গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে ভোট শুরু বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবার দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ

ভারত সিরিজের জন্য প্রাথমিক নারী দলের ঘোষণা করলো বিসিবি 

#
news image

ঘরের মাঠে ভারতের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য নারী দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০ সদস্যের এই স্কোয়াড থেকেই মূল দল বাছাই করা হবে। আগামী ৩০ জুনের মধ্যেই তাদের অনুশীলন ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে। তবে ১ জুলাই থেকে প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে অনুশীলন শুরু হবে। সূত্র: আরটিভি

আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সাদা বলের সিরিজ খেলতে আগামী জুলাইয়ে ঢাকায় আসবে ভারতীয় নারী দল।

এই সিরিজের সবগুলো ম্যাচই হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এর মধ্য দিয়ে প্রায় ১১ বছর পর ‘হোম অব ক্রিকেট’ মিরপুরে মেয়েদের আন্তর্জাতিক ম্যাচ ফিরতে যাচ্ছে। সবশেষ ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে এই মাঠে খেলেছিল বাঘিনীরা। 

সূচি অনুযায়ী, সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ৬ জুলাই ঢাকায় পা রাখবে ভারতীয় দল। সিরিজের টি-টোয়েন্টি ম্যাচগুলো মাঠে গড়াবে ৯, ১১ ও ১৩ জুলাই। টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়।

দুইদিন বিরতি দিয়ে মাঠে গড়াবে আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের ওয়ানডে সিরিজ। আগামী ১৬ জুলাই শুরু হবে ওয়ানডে সিরিজ, সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৯ ও ২২ জুলাই। সকাল সাড়ে ৯টা থেকে মাঠে গড়াবে ওয়ানডে ম্যাচগুলো।

এতে ফ্লাডলাইটের আলোর না, বরং দিনের আলোতেই হবে সবগুলো ম্যাচ। আর এর মধ্য দিয়ে মিরপুরে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলার আক্ষেপ ঘুচবে লাল-সবুজের নারী দলের। ১৭ দিনের সফরে ছয়টি ম্যাচ খেলে ২৩ জুলাই দেশে ফিরে যাবে ভারতীয়রা।

বাংলাদেশের প্রাথমিক দল : নিগার সুলতানা জ্যোতি, সোবহারা মোস্তারি, মুর্শিদা খাতুন, লতা মণ্ডল, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, স্বর্ণা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথী রানী, ঋতু মণি, সালমা খাতুন, শামিমা সুলতানা, ফারজানা হক পিঙ্কি, ফাহিমা খাতুন।

নাগরিক স্পোর্টস ডেস্ক

২৬ জুন, ২০২৩,  4:31 PM