শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

এবারের ঈদে দেড় ডজন নাটকে মানসী

#
news image

বর্তমান সময়ের অভিনেত্রী মানসী প্রকৃতি। চলচ্চিত্র আর নাটক নিয়ে তার ব্যস্ত সময়। গত ঈদে তার অভিনীত ২০টির মতো নাটক টেলিভিশন ও অনলাইন মাধ্যমে প্রচারিত হয়। এরই ধারবাহিকতায় এবারের ঈদেও তাকে নতুন দেড় ডজন নাটকে দেখা যাবে।

প্রকৃতি অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে- আদিবাসী মিজান পরিচালিত ‘রিক্সাওয়ালার ভেলকি ২’ ও ‘মিউঁচুয়াল চোর’, ইমন রাবেকের ‘এতিমের সংসার ২’, কায়কোবাদের ‘কাম ফ্রম নোয়াখালী’, এস কে শুভর ‘স্টুপিড লাভার’ ও ‘আতর’ প্রভৃতি। এ প্রসঙ্গে মানসী প্রকৃতি বলেন, নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকার কারণে এবার সেভাবে নাটকে কাজ করতে পারিনি। তবে গত ঈদের ছুটি কাটিয়ে একটানা বেশ কয়েকদিন নাটকের শুটিংয়ে ব্যস্ত ছিলাম। ঈদে যে কাজগুলো আসছে প্রতিটি কাজই আমার পছন্দের এবং ভিন্ন ঘরানার সব চরিত্র। বর্তমানে আমি কাজের ব্যাপারে বেশ সচেতন।

দর্শকদের প্রত্যাশা মাথায় রেখেই কাজ করছি। আশা করছি, বরাবরের মতো এবারের ঈদের কাজগুলো সবার মন ছুঁয়ে যাবে। গেল ঈদে প্রকৃতি অভিনীত নাটকের মধ্যে সবচেয়ে বেশি সাড়া ফেলেছিল রিক্সাওয়ালার ভেলকি’। নাটকটি নিয়ে দর্শকদের কাছ থেকে এখনো সাড়া পাঁচ্ছেন বলে জানিয়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় এই ঈদের জন্য নির্মিত হয়েছে ‘রিক্সাওয়ালার ভেলকি ২’। এই নাটকেও প্রকৃতির সহশিল্পী জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন। নাটকটি নিয়ে বেশ আশাবাদী এই অভিনেত্রী।

প্রকৃতি অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলো হচ্ছে- ‘রং রোড-আদুরী অধ্যায়’, ‘যন্ত্রণা’ ও ‘দুই ঘণ্টা দশ মিনিট’। ঈদের পর ধারাবাহিকভাবে সিনেমাগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি।

নাগরিক বিনোদন ডেস্ক

২৬ জুন, ২০২৩,  10:42 AM