শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

স্ত্রীর গলা কেটে সন্তানকে নিয়ে পালানো সেই স্বামী র‍্যাবের হাতে আটক

#
news image

সাভারের আশুলিয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যার পর সন্তানকে নিয়ে পালিয়ে যায় ঘাতক স্বামী ফারুক হোসেন। ঘটনার দুই দিন পর খুনিকে আটক করেছে র‍্যাব। র‍্যাব-৪ ও র‍্যাব-১৩-এর যৌথ অভিযানে তাকে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়েছে।

এ সময় তার সঙ্গে থাকা চার বছরের শিশু সিয়ামকে নিহত শিমুর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (২৩ জুন) দুপুরে সাভারের নবীনগরে র‍্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলন করে বিষয়টি তুলে ধরেন র‍্যাব-৪ সিপিসি-২ এর কম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান। এর আগে শুক্রবার ভোররাতে রংপুরের পীরগাছা এলাকায় অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার তৈয়বুর মিয়ার ছেলে ফারুক হোসেন। ভুক্তভোগী শিমু আক্তার একই এলাকার নয়া মিয়া ব্যাপারীর মেয়ে।

র‍্যাব জানায়, ছয় বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় ফারুক ও শিমুর। তাদের চার বছরের একটি ছেলেসন্তান রয়েছে। স্ত্রীর পরকীয়ার সম্পর্কের সন্দেহ নিয়ে স্বামী-স্ত্রীর পারিবারিক কলহ চলছিল।

এর আগে গাইবান্ধা থেকে ঢাকার আশুলিয়ায় এসে চাকরি নেন শিমু আক্তার। হত্যাকাণ্ডের ঘটনার ১০ থেকে ১৫ দিন আগে ফারুক হোসেন গ্রাম থেকে আশুলিয়ায় এসে একটি পোশাক কারখানায় চাকরি নেন । কিন্তু পারিবারিক কলহ ও পরকীয়ার সন্দেহের জের ধরে রাতে সবজি কাটার ছুরি দিয়ে শিমুকে হত্যা করে সন্তান সিয়ামকে নিয়ে পালিয়ে যায় ফারুক।  

লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, হত্যাকাণ্ডের কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে আসামি। কথা কাটাকাটির একপর্যায়ে ধস্তাধস্তির সময় রাগের বশে হাতের কাছে থাকা সবজি কাটার ছুরি দিয়ে পেছন দিক থেকে স্ত্রীর গলা কেটে দেন।

পরে লাশ বাথরুমে নিয়ে ওড়না দিয়ে ঢেকে ছেলেকে নিয়ে পালিয়ে যান। এর আগে গত ২০ জুন সকালে আশুলিয়ার কাঠগড়ার পশ্চিমপাড়ার পাঁচতলা বাড়ির একটি ফ্ল্যাট থেকে শিমুর গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফারুককে আসামি করে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন নিহতের বড় বোন লাবনী।

এস এম মনিরুল ইসলাম, সাভার 

২৩ জুন, ২০২৩,  5:49 PM