শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

রাশিয়ার সাথে আলোচনার কথা প্রত্যাখান জেলেনস্কির

#
news image

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার রাশিয়ার সাথে আলোচনার কথা নাকচ করে দিয়েছেন। আফ্রিকার নেতাদের একটি প্রতিনিধি দলের সাথে দেখা করার সময় তিনি এমন কথা বলেন। খবর এএফপি’র।

দক্ষিণ আফ্রিকার সিরিল রামাফোসাসহ বেশ কয়েকজন নেতার সাথে সাক্ষাতের পর জেলেনস্কি সাংবাদিকদের বলেন, ‘আমি আমাদের বৈঠকে অনেকবার বলেছি যে দখলদাররা আমাদের ভূখ-ে অবস্থান করায় এখন রাশিয়ার সাথে যেকোন আলোচনার অনুমতি দেওয়া যুদ্ধকে স্থগিত এবং বেদনা ও যন্ত্রণাকে হিমায়িত করার সামিল।’

আফ্রিকার এ প্রতিনিধি দল শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে সাক্ষাত করার কথা রয়েছে। তারা শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতা করার মিশন নিয়ে কিয়েভে এসেছে। দেশটিতে তারা প্রথমে কিয়েভের পার্শ্ববর্তী বুচা শহর পরিদর্শন করে। সেখানে রাশিয়ার সৈন্যদের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ রয়েছে।

শুক্রবার সকালে প্রতিনিধিদলটি কিয়েভে পৌঁছানোর পর ইউক্রেনজুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয় এবং বিমান বাহিনী রাশিয়ার ১২টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথা জানিয়েছে।

জেলেনস্কি বলেন, আফ্রিকার প্রতিনিধিদলের সফরের সময় কিয়েভের ওপর রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার অর্থ হলো পুতিন দেশটির সামরিক বাহিনীকে নিয়ন্ত্রণ করেন না বা তিনি ‘নিয়ন্ত্রণ’ করেন না।

তিনি আরো বলেন, পুতিন ‘ইউক্রেন নামক রাষ্ট্রটিকে পুরোপুরি ধ্বংস করতে চাচ্ছেন।’

নাগরিক অনলাইন ডেস্ক

১৭ জুন, ২০২৩,  3:29 PM