শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

জামালপুরে সাংবাদিক নাদিমের দাফন সম্পন্ন

#
news image

জেলার বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম এর দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৬ জুন) সকাল ১১টায় গ্রামের বাড়ি উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ঝিগাতলা ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে গোমেরচর গ্রামে পারিবারিক গোরস্থানে তার মরদেহ দাফন করা হয় এর আগে বকশিগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

এসময় জামালপুর প্রেসক্লাব, জামালপুর অনলাইন জার্নালিষ্ট নেটওয়ার্ক, ইসলামপুর, দেওয়ানগঞ্জ প্রেসক্লাব এবং বকশিগঞ্জে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জানাজার আগে সাংবাদিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সমাজের নেতৃবৃন্দ ও নিহত সাংবাদিক নাদিমের ছেলে রিফাত বক্তব্য রাখেন।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন- সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় সাংবাদিক নাদিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তারা বলেন, নাদিম হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমারা ঘরে ফিরবো না। বক্তারা অভিযোগ করেন, উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান‌ ও আওয়ামী লীগ নেতা মাহমুদ আলম বাবুর নির্দেশে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। সন্ত্রাসীরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় এক সাংবাদিকসহ কয়েকজন পথচারী তাকে উদ্ধার করে বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাতেই জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার দ্রুত অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫ জুন) বেলা আড়াইটার দিকে তার মৃত্যু হয়। 

নাগরিক প্রতিবেদক

১৬ জুন, ২০২৩,  4:30 PM