শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান দূষণে অস্তিত্ব সংকটে দেশের নদীগুলো ভারতের কাছেও হারল বাংলাদেশ পূর্ব জার্মানির গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে ভোট শুরু বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবার দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ

দুই ইনিংসেই সেঞ্চুরির রেকর্ড শান্তর

#
news image

হাশমতউল্লাহ শাহিদির অফ স্টাম্পের ওপর করা ফুলার লেন্থের বল স্কোয়ার লেগে পাঠিয়ে প্রান্ত বদল করলেন নাজমুল হোসেন শান্ত। অপর প্রান্তে পৌঁছানোর আগেই মাথার হেলমেট খুলতে থাকেন, প্রান্তে পৌঁছেই দুই হাত ওপরে তুলে শূন্যে লাফালেন! কারণ এই এক রান নিয়ে তিনি শতক পূরণ করেছেন। আর তাতে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে একই টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করার কীর্তি গড়লেন শান্ত। এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে এমনটা করে দেখিয়েছিলেন মুমিনুল হক।  

প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে বড় সংগ্রহের ভীত গড়ে দিয়েছিলেন শান্ত। এবার দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এই টপ অর্ডার ব্যাটার। প্রথম ইনিংসে ১১৮ বলে তিওন ওংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেছিলেন শান্ত। আর দ্বিতীয়ব ইনিংসে আরও বেহসি আক্রমণাত্মক ছিলেন তিনি। এবার তিনি শতক পূরণ করেছেন ১১৫ বলে। 

এর আগে গতকাল যেখানে শেষ করেছিলেন আজ সকালে ঠিক যেন সেখান থেকেই শুরু করলেন জাকির-শান্ত। তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাত্তায়ই পাচ্ছিলেন না আফিগান বোলাররা। সবালীল খেলতে থাকা দুই ব্যাটার বিপদ ডেকে আনলেন রান নিতে গিয়ে দুটানায় পড়ে। ৭১ রান করে জাকির সাজঘরে ফেরায় দিনের প্রথম সাফল্য পেল আফগানিস্তান।

নাগরিক স্পোর্টস ডেস্ক

১৬ জুন, ২০২৩,  4:11 PM