শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

কঠিন হামলা চালিয়ে সাতটি গ্রাম পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

#
news image

রুশ বাহিনীর বিরুদ্ধে কঠিন পাল্টা  হামলা চালিয়ে সাতটি  গ্রাম পুনরুদ্ধার এবং সামান্য অগ্রগতির দাবি করেছে ইউক্রেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি সোমবার তার সান্ধ্য ভাষণে বলেছেন,  ‘এ লড়াই খুব কঠিন, কিন্তু আমরা অগ্রসর হচ্ছি এটিই গুরুত্বপূর্ণ।’তিনি আরো বলেন, ইউক্রেনের প্রতিটি পতাকার জন্যে আমি আমাদের বাহিনীকে ধন্যবাদ জানাই যা নতুন দখলকৃত অঞ্চলের গ্রামসমূহের সঠিক জায়গায় ফিরে এসেছে।

এদিকে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো বলেছেন, দীর্ঘ প্রতীক্ষিত এই পাল্টা অভিযান কয়েকমাস নয়, কয়েক সপ্তাহ চলবে। তিনি আরো বলেছেন, আমরা একে যতোটা  সম্ভব সফল করে তুলতে চাই যেন একটা সুন্দর পরিস্থিতিতে আলোচনা শুরু করা যায়।

এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন আশা প্রকাশ করে বলেছেন, এই অভিযান যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে বাধ্য করবে।
কিয়েভ বাহিনীর সাফল্য অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

রাশিয়া সোমবার বলেছে, তাদের বাহিনী ভেলিকা নভোসিল্কার কাছে দোনেৎস্ক অঞ্চলে কিয়েভ বাহিনীর হামলা প্রতিহত করেছে। তবে মস্কো ও কিয়েভের পরস্পরের দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

নাগরিক আন্তর্জাতিক ডেস্ক

১৩ জুন, ২০২৩,  2:44 PM