শিরোনামঃ
ভয় নয়-সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে তারেক রহমানের নির্বাচনী ভাষণের পূর্ণবিবরণী গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ২০২৫ সালের আন্তর্জাতিক ঘটনাবলির সালতামামি খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বনেতাদের সমাগম  খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণ তারেক রহমান নিজ হাতে মাকে চিরনিদ্রায় শায়িত করলেন  পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হলফনামায় তারেক রহমানের সম্পদ প্রায় ২ কোটি টাকা সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

ফ্রেঞ্চ ওপেন জিতে র‌্যাংকিংয়ের শীর্ষে জকোভিচ

#
news image

ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতে পুরুষ এককে  ফের বিশ^ র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরেছেন সার্বিয় টেনিস তারকা নোভাক জকোভিচ। গতকাল ক্যারিয়ারের ২৩তম গ্র্যান্ড স্লাম জয়ের পর এটিপি র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরেন জকোভিচ। অপরদিকে শীর্ষ ১০০ জনের তালিকা থেকে ছিটকে গেছেন রাফায়েল নাদাল।
আজ থেকে শীর্ষে অবস্থানের ৩৮৮তম সপ্তাহ শুরু করবেন ৩৬ বছর বয়সি জকোভিচ। ফ্রেঞ্চ ওপেন জয়ের মাধ্যমে এক লাফে দুই ধাপ উপরে উঠে শীর্ষস্থান লাভ করেন এই টেনিস তারকা। স্প্যানিশ প্রতিদ্বন্দ্বি ২০ বছর বয়সি কার্লোস আলকারাজকে হটিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন তিনি। সেমি ফাইনাল পর্যন্ত তালিকার শীর্ষে ছিলেন আলকারাজ।

রোঁল গারোসে প্রথম রাউন্ডেই ছিটকে যাওয়া রুশ তারকা দানিল মেদভেদেভও স্থানচ্যুত হয়েছেন। অপরদিকে ফাইনালে পরাজিত নরওয়ের ক্যাস্পার রুড পুর্বের চতুর্থ অবস্থান ধরে রেখেছেন। গ্রীসের তারকা স্টেফানোস সিতসিপাসের চেয়ে ৪০ পয়েন্টে এগিয়ে আছেন তিনি।

এদিকে কুচকির ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে মাঠে অনুপস্থিত  ১৪বার ফরাসি ওপেনের শিরোপা জয়ী নাদাল ছিটকে গেছেন বিশ^ র‌্যাংকিংয়ের ১২১ তম স্থানে।

র‌্যাংকিংয়ের শীর্ষ দশ:
১. নোভাক জকোভিচ (সার্বিয়া) ৭৫৯৫ পয়েন্ট (+২)
২. কার্লোস আলকারাজ (স্পেন) ৭১৭৫ (-১)
৩. দানিল মেদভেদেভ (রাশিয়া) ৬১০০ (-১)
৪. ক্যাস্পার রুড (নরওয়ে) ৪৯৬০
৫. স্টেফানোস সিতসিপাস (গ্রীস) ৪৯২০
৬. হোলগার রুন (ডেনমার্ক) ৪৩৭৫
৭. আন্দ্রে রুভলেভ (রাশিয়া) ৪০০০
৮. টেলর ফ্রিটজ (মার্কিন যুক্তরাষ্ট্র) ৩৫১৫
৯. জনিক সিনার (ইতালি) ৩৩০০
১০. কারেন খাচানভ (রাশিয়া) ৩১২৫ (+১)  

নাগরিক স্পোর্টস ডেস্ক

১৩ জুন, ২০২৩,  8:45 AM