শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ফয়জুল করীমের ওপর হামলাকারী আটক

#
news image

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনায় স্বপন নামে একজনকে আটক করেছে পুলিশ। তবে, তার রাজনৈতিক কোনো পরিচয় আছে কিনা তা জানা যায়নি।

সোমবার (১২ জুন) রাতে হামলাকারীকে আটক করা হয় বলে জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। সূত্র: আরটিভি

তবে এ ঘটনায় এখনও প্রার্থী বা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

এর আগে এদিন দুপুরে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন চলাকালে বরিশালের শহরের চৌমাথা এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনিসহ কয়েকজন রক্তাক্ত জখম হন।

পরে তার ওপর হামলাকারীদের আটকের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। 

নাগরিক প্রতিবেদক

১৩ জুন, ২০২৩,  8:29 AM