শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

‘বিপর্যয়’ এখন ‘অতি মারাত্মক’ ঘূর্ণিঝড়, উপকূলে আঘাত ১৫ জুন

#
news image

ভারতের আবহাওয়া দপ্তর রোববার জানিয়েছে, আরব সাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ ঘণ্টায় ৫ কিলোমিটার গতিতে এগিয়ে উত্তরপূর্ব দিকে সরে গিয়ে অতি মারাত্মক ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ‘বিপর্যয়’ সম্ভবত আগামী ১৫ জুন উত্তরপূর্ব দিকে— পাকিস্তান এবং ভারতের গুজরাটের সৌরাষ্ট্র এবং কুচ উপকূলের দিকে যাবে।

এ ব্যাপারে রোববার এক টুইট বার্তায় সংস্থাটি বলেছে, ‘ঘূর্ণিঝড় বিপর্যয় ভারতের মুম্বাই থেকে পূর্ব-দক্ষিণপূর্ব দিক থেকে ৬০০ কিলোমিটার এবং পাকিস্তানের করাচি থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থান করছিল। আগামী ১৫ জুন এটি অতিপ্রবল ঘূর্ণিঝড় হিসেবে পাকিস্তান এবং তৎসংলগ্নীয় সৌরাষ্ট্র এবং কুচ উপকূলের দিকে পৌঁছাতে পারে।’

সংস্থাটি আরও জানিয়েছে, ঘূর্ণিঝড়টি খুব দ্রুত সময়ের মধ্যে শক্তি সঞ্চার করছে।

ভারতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, যখন একটি নিম্নচাপের তিন মিনিটের গড় বাতাসের গতিবেগ ৬৩ থেকে ৮৮ কিলোমিটারের মধ্যে হয় তখন এটিকে ঘূর্ণিঝড় হিসেবে ধরা হয়। বাতাসের গতিবেগ ৮৯ থেকে ১১৭ কিলোমিটার হলে প্রবল ঘূর্ণিঝড়, বাতাসের গতিবেগ ১১৮ থেকে ১৬৫ কিলোমিটার হলে অতিপ্রবল এবং বাতাসের গতিবেগ ১৬৬ থেকে ২২০ কিলোমিটার হলে অতি মারাত্মক ঘূর্ণিঝড় হিসেবে ধরা হয়।

ঘূর্ণিঝড় বিপর্যয়ের বাতাসের গতিবেগ রোববার ১৬৬ থেকে ২২০ কিলোমিটারের মধ্যে পৌঁছেছে।

এদিকে ঘূর্ণিঝড়টি শক্তি ধরে রাখায় পাকিস্তানের করাচি পোর্ট ট্রাস্ট (কেপিটি) ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ শনিবার জানায়, ঘূর্ণিঝড়টি বন্দর থেকে ৯০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

এছাড়া বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৫ নটিক্যাল মাইল হলেই করাচি বন্দরে সব ধরনের জাহাজ ও নৌযান চলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে সূত্র: এনডিটিভি

নাগরিক অনলাইন ডেস্ক

১১ জুন, ২০২৩,  5:26 PM