শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সুনেরাহর ফেসবুক অ্যাকাউন্টের হদিস নেই

#
news image

কিছুদিন আগে চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফাঁস হওয়া ব্যক্তিগত ছবি ও ভিডিও নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।

ভিডিওতে ব্যবহৃত বন্ধুমহলের ভাষা নিয়ে পরবর্তীতে দুঃখ প্রকাশও করেছিলেন সুনেরাহ। আহ্বান জানিয়েছিলেন, ব্যক্তিজীবন নিয়ে আলোচনা-সমালোচনা না করে তার কাজ নিয়ে করতে। যদিও এতে সমালোচনা থামেনি। আর এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সুনেরাহর অ্যাকাউন্টের হদিস পাওয়া যাচ্ছেনা। অনেকবার খুঁজেও তার অ্যাকাউন্ট না পাওয়ায় অনেকে ধারনা করছেন অ্যাকাউন্ট বন্ধ রেখেছেন কিনা অভিনেত্রী।

তবে তার পেজ এখনো অ্যাক্টিভ থাকলেও অ্যাকাউন্ট মুছে দেওয়ার বিষয়ে সুনেরাহর কোনো বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাবে সুনেরাহ অভিনীত সাইবার থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। এতে প্রিয়ম চরিত্রে অভিনয় করেছেন তিনি, যে কিনা পেশায় একজন রোবট ইঞ্জিনিয়ার। ‘ন ডরাই’-এর পর এটি এই অভিনেত্রীর দ্বিতীয় সিনেমা।

দীপংকর দীপন পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, মাশরুর ইনান, মোহাম্মদ আলী হায়দার, রওনক হাসান প্রমুখ।

নাগরিক বিনোদন ডেস্ক

১০ জুন, ২০২৩,  10:40 PM