শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

হার্ট অ্যাটাক হয়েছে হায়দার হোসেনের

#
news image

‘৩০ বছর’, ‘আমি ফাইসা গেছি’, ‘আমি সরকারি অফিসার’ এমন কিছু ব্যতিক্রমধর্মী ও জনপ্রিয় গানের গায়ক ও সুরকার হায়দার হোসেন। তার গত মঙ্গলবার সকালে হাট অ্যাটার্ক হয়েছে। তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন হায়দার হোসেনের স্ত্রী নুসরাত জাহান। গতকাল বুধবার দুপুরে তিনি বলেন, ‘গতকাল (মঙ্গলবার) সকালের দিকে ওনার শরীরটা খারাপ হয়ে গেলে হাসপাতালে নিয়ে আসি। এখানে আসার পর ডাক্তাররা জানান ওনার সিভার হার্ট অ্যাটাক হয়েছে। আজকে এখন তার এনজিওগ্রাম করা হচ্ছে। এরপর তার হার্টে একটা রিং পরানো হবে।’ তিনি জানান, হায়দার হোসেনের এর আগে ২০১৬ সালে একবার হার্ট অ্যাটাক হয়েছিল এবং দুটি ব্লক ধরা পড়েছিল। তখন আমেরিকার একটি হাসপাতালে তার হার্টে দুটি রিং পরানো হয়। এবার নতুন করে একটি ব্লক ধরা পড়েছে। নুসরাত জাহান বলেন, ‘তার অবস্থা একটু ক্রিটিক্যাল। দেশের সবার কাছে আপনাদের মাধ্যমে ওনার জন্য দোয়া চাই।’ হায়দার হোসেন ৯ অক্টোবর ১৯৬৩ সালে ঢাকার বেগমবাজার এলাকায় জন্মগ্রহণ করেন। গান গাওয়ার পাশাপাশি তিনি একজন গীতিকার, সুরকার ও গিটারিস্ট। তিনি বিমান বাহিনীতে প্রকৌশলী হিসেবে দীর্ঘদিন চাকরি করেছেন। ১৯৭৯ সালের দিকে তিনি সংগীত পেশার সঙ্গে যুক্ত হন। তিনি সুরকার আলম খান ও পপ সম্রাট আজম খানের সঙ্গে কাজ করেছেন।

প্রভাতী খবর ডেস্ক

০৯ জুন, ২০২২,  12:45 AM