শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

নান্দাইলে উপজেলা আওয়ামীলীগের সভাপতিকে কুটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

#
news image

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত আলহাজ্ব মেজর জেনারেল আব্দুস সালাম আরসিডিএস পিএসসি'কে কটুক্তি করার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (৮জুন) বিকালে নান্দাইল উপজেলা আওয়ামীলগের সভাপতি আমিনুল ইসলাম শাহানের নেতৃত্বে উক্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। "সালাম ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে" এবং "জয় বাংলা,  জয় বঙ্গবন্ধু " স্লোগানে স্লোগানে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নান্দাইল পুরাতন বাজার দলীয় কার্যালয়ে এসে মিছিলটি শেষ হয়।

জানাগেছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল বুধবার বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি নিউজ২৪ এর এক সাক্ষাৎকারে নান্দাইল পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে কটাক্ষ করে কথা বলেছেন বলে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন। এ নিয়ে বিক্ষোভ মিছিল শেষে সন্ধ্যার পর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে নেতবৃন্দ।

মোঃ শাহজাহান ফকির, নান্দাইল

০৮ জুন, ২০২৩,  8:30 PM