শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

হাইতিতে ভূমিধসে ৪২ জন নিহত

#
news image

হাইতিতে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে। এই ভুমিধসের ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ১১ জন।

পরিস্থিতি মোকাবেলায় হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি জাতীয় জরুরি পরিচালনা কেন্দ্রকে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ভারি বৃষ্টির কারণে এ পর্যন্ত দেশটির ৩৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন প্রায় সাড়ে ১৩ হাজার মানুষ। হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্স থেকে ৪০ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর লিওগানের অবস্থা বেশি শোচনীয়। শহরটির আশপাশের তিনটি নদী প্লাবিত হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

কেবল লিওগান শহরেই অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি ভিত্তিতে খাবার, নিরাপদ খাওয়ার পানি ও ওষুধ প্রয়োজন বলে জানিয়েছেন শহরটির মেয়র।

নাগরিক ডেস্ক

০৬ জুন, ২০২৩,  9:25 PM