শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

ফুটবল মাঠে গ্যালারি থেকে পড়ে দর্শকের মৃত্যু

#
news image

বুয়েন্স এইরেসে রিভারপ্লেটের মাঠ মনুমেন্তাল স্টেডিয়ামের উঁচু গ্যালারি থেকে পড়ে গিয়ে এক দর্শকের মৃত্য হয়েছে।

আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশনের ম্যাচে শনিবার এই দুর্ঘটনায় ২৬ মিনিট পরই বন্ধ করে দেওয়া হয় রিভারপ্লেট ও দেফেন্সা ই হুস্তিসিয়ার ম্যাচটি। মৌসুমি টিকেট নিয়ে খেলা দেখতে যাওয়া ওই দর্শক কীভাবে পড়ে গেলেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তবে রিভারপ্লেট ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, কোনো সংঘর্ষ বা গ-গোলের মতো ঘটনা ঘটেনি। “সিভরি আল্তা স্ট্যান্ড থেকে একজন সমর্থক নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে যান, পাশাপাশি পুলিশ ও বিভিন্ন নিরাপত্তা এজেন্সির লোকজনও ছুটে যান।”

“ওই দর্শক যে স্ট্যান্ডে ছিলেন, ধারণক্ষমতার ৯০ শতাংশ দর্শক ছিল সেখানে। তার পড়ে যাওয়ার ঘটনায় তৃতীয় কোনো পক্ষ জড়িত ছিল না। ওই সময় গ্যালারিতে বা তার আশপাশে কোনো সংঘর্ষের ঘটনাও ঘটেনি বলে জানা গেছে।”

তদন্ত শুরু করার ও প্রমাণ জোগাড়ের জন্য ঘটনার পরপরই ম্যাচ বন্ধ করে দিয়ে দর্শকদের মাঠ থেকে বের করে দেন নিরাপত্তাকর্মীরা।

নাগরিক স্পোর্টস ডেস্ক

০৪ জুন, ২০২৩,  10:15 PM