শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

পরীক্ষামূলক ওষুধে সুস্থ হলেন ১৮ ক্যান্সার রোগী!

#
news image

পরীক্ষামূলক এক চিকিৎসা নেওয়ার পর পায়ুপথের ক্যান্সার একেবারে সেরে গেছে ১৮ রোগীর। এখন তাদের শরীরে আর টিউমার নেই। খুব ছোট মাপের এক ক্লিনিক্যাল পরীক্ষায় ১৮ জন রোগীকে প্রায় ছয় মাসের জন্য একটি বিশেষ ওষুধ দেওয়া হয়েছিল। ওষুধটি গ্রহণের শেষে এসে তাদের প্রত্যেকের টিউমারই অদৃশ্য হয়ে যায়।

যে ওষুধটি এই দৃশ্যত অলৌকিক ঘটনা ঘটিয়েছে, তা পরীক্ষাগারে তৈরি করা অণু, যা মানবশরীরে অ্যান্টিবডির বিকল্প হিসেবে কাজ করে থাকে। ওই পরীক্ষামূলক চিকিৎসায় অংশ নেওয়া প্রত্যেককে একই ওষুধ দেওয়া হয়েছিল। পরে এন্ডোস্কোপি, পিইটি স্ক্যান ও এমআরআই স্ক্যানের মতো শারীরিক পরীক্ষাগুলো করে তাদের দেহে কোনো টিউমার খুঁজে পাওয়া যায়নি।  

এ ঘটনা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নামকরা ক্যান্সার চিকিৎসালয় মেমোরিয়াল স্লোয়ান ক্যাটেরিং ক্যান্সার সেন্টারের লুইস এ ডিয়াজ জে বলেন, ‘ক্যান্সার চিকিৎসার ইতিহাসে এ রকম ঘটনা এবারই প্রথম ঘটল। ’

জানা গেছে, ক্যান্সার আক্রান্ত ওই রোগীরা প্রথমে প্রচলিত চিকিৎসার পথেই হেঁটেছিল। এসবের মধ্যে ছিল কেমোথেরাপি, রেডিয়েশন ও অস্ত্রোপচারের মতো চিকিৎসা, যা থেকে অন্ত্র, মূত্রসংক্রান্ত, এমনকি যৌনসংক্রান্ত সমস্যাও দেখা দেওয়ার শঙ্কা থাকে। পরে তারা চলে আসে পরীক্ষামূলক চিকিৎসার দিকে। পরীক্ষায় অংশ নেওয়ার সময় ওই ১৮ রোগী ভেবেছিল, আগামী দিনে হয়তো আরো কিছু ধাপে অংশ নিতে হবে তাদের, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে একবারেই কাজ হয়ে গেছে।   

প্রভাতী খবর ডেস্ক

০৮ জুন, ২০২২,  9:31 PM