শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

যারা নির্বাচনে অংশ নেবে না তারাই সংকটে পড়বে : হানিফ

#
news image

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, ২০১২ সাল থেকেই বিএনপি ঘোষণা দিয়ে সরকার পতনের আন্দোলন করে আসছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও ক্ষমতায় আছেন। তাই বিএনপির আন্দোলন নিয়ে কথা বলার কিছু নেই। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। যারা নির্বাচনে অংশ নেবে না তারাই সংকটে পড়বে। 

শনিবার (৩ জুন) বেলা ১১টায় কুষ্টিয়া মেডিকেল কলেজের শেষ পর্যায়ের নির্মাণ কাজ পরিদর্শন ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি প্রতিষ্ঠিত সন্ত্রাসী-দুর্নীতিবাজ দল। এই দলের নেতা-কর্মীরা কী বললো সেটা নিয়ে জনগণ ভাবে না। বাজেট নিয়ে বিএনপি নেতাদের মন্তব্যের জবাবে হানিফ বলেন, বিএনপি নেতারা বাজেট না পড়েই গণবিরোধী আখ্যা দিয়েছে। মিথ্যাচার করা যাদের অভ্যাস, সেই বিএনপি না বুঝেই বাজেট নিয়ে মিথ্যাচার করছে। 

তিনি বলেন, করোনা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্বে যে অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। এই বাজেট হলো সেই সংকট কাটিয়ে অর্থনৈতিক চাকাকে সচল রাখার বাজেট।

কুষ্টিয়া মেডিকেল কলেজে হাসাপাতাল কার্যক্রম চালু নিয়ে হানিফ বলেন, সীমানা নির্ধারণসহ বিভিন্ন কারণে কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মাণকাজ ধীরগতি হয়েছে। তবে আগামী জুনের মধ্যে সীমিত পরিসরে হাসপাতালের আউটডোরের চিকিৎসা কার্যক্রম শুরু হবে। চলতি বছরের মধ্যে পূর্ণাঙ্গভাবে কুষ্টিয়া মেডিকেল কলেজের কার্যক্রম চালু হবে।

এসময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দেলদার হোসেনসহ প্রকল্প পরিচালক, কর্মরত ডাক্তারগণ, শিক্ষার্থীরা ও ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোঃ জিয়াউর রহমান, কুষ্টিয়া

০৩ জুন, ২০২৩,  10:52 PM