শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে এরদোয়ানের শপথ বিকেলে

#
news image

তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে শনিবার শপথ নেবেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের রাজধানী আঙ্কারার ‘প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে’ স্থানীয় সময় বিকেল ৫টায় শপথ অনুষ্ঠান হবে।

৭৮টি দেশের উচ্চ-পর্যায়ের প্রতিনিধি শপথ অনুষ্ঠানে যোগ দেবেন, যাদের মধ্যে থাকবেন অনেক রাষ্ট্রপ্রধানও। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। খবর এএফপি, আনাদোলু ও বাসস

গত ২৮ মে তুরস্কের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত রানঅফ (দ্বিতীয় দফা) নির্বাচনে ৫২ দশমিক ১৮ শতাংশ ভোট পেয়ে তৃতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন এরদোয়ান। দ্বিতীয় দফায় তার প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলু ৪৭ দশমিক ৮২ শতাংশ ভোট পান।

এর আগে গত ১৪ মে প্রথম দফা ভোটে এরদোয়ান ৪৯ দশমিক ৫২ শতাংশ ও কিলিচদারোগলু ৪৪ দশমিক ৮৮ শতাংশ ভোট পান। অপর প্রার্থী সিনান ওগান পান ৫ দশমিক ১৭ শতাংশ ভোট পায়। প্রথম দফায় কেউ ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় গড়ায় নির্বাচন।

নাগরিক আন্তর্জাতিক ডেস্ক

০৩ জুন, ২০২৩,  2:09 PM