শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

অন্যদের তুলনায় আমরা ভালো আছি: বাণিজ্যমন্ত্রী

#
news image

নিত্যপণ্যের দাম বাড়লেও বৈশ্বিক পরিস্থিতির যে অবস্থা, সেই বিবেচনায় বাংলাদেশের অবস্থান ভালো বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শুক্রবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি নিজের মত তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, শিক্ষামন্ত্রী দীপু মনি, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, এনবিআর চেয়ারম্যান রহমাতুল মুনিম, অর্থসচিব ফাতিমা ইয়াসমিন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার প্রমুখ।

নিত্যপণ্যের দাম নিয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, সারা বিশ্বের দিকে তাকালে দেখতে পারবেন বৈশ্বিক অবস্থাটা কী, আর আমাদের অবস্থাটা কী। প্রধানমন্ত্রী সাশ্রয়ী হওয়ার কথা বলেছেন।

আমরা মানুষের এই অবস্থা দেখে এক কোটি পরিবারকে খাদ্যশস্য সহায়তা দিয়ে আসছি। তিনি বলেন, বিশ্ব বাজারে যদি দাম বেশি হয়, তাহলে তার প্রভাবে জিনিসপত্রের দাম বাড়ে। আমরা লক্ষ্য রাখছি স্থানীয় হোক, আর আমদানি পণ্য হোক, আমরা চেষ্টা করছি যাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে। আমরা সমস্যা রাতারাতি শেষ করতে পারছি, তা কিন্তু নয়। কোথাও কোথাও সমস্যা আছে। কিছু মধ্যস্বত্বভোগী সুবিধা নিয়েছে।

মন্ত্রী বলেন, যেসব পণ্যের দাম বেড়েছে, আমরা এক কোটি পরিবারকে সেগুলো দেওয়ার চেষ্টা করছি। এতে করে পাঁচ কোটি মানুষ উপকার পাঁচ্ছে। বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি। বৈশ্বিক পরিস্থিতির যে অবস্থা, তা বিবেচনা করলে আমাদের অবস্থান ভালো আছে বলে মনে করি।

নাগরিক প্রতিবেদক

০২ জুন, ২০২৩,  9:05 PM