শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

সুদানের গৃহযুদ্ধে ১৪ লাখ মানুষ বাড়িঘর ছাড়া: জাতিসংঘ

#
news image

১৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই সংঘাতের কারণে দেশটির মানবিক পরিস্থিতি প্রতিনিয়ত আরও ভয়াবহ রূপ ধারণ করছে। রোববার জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) প্রকাশিত একটি প্রতিবেদনে সুদানের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হয়েছে। সিএনএন, কিয়েট নিউজ

প্রতিবেদনে বলা হয়েছে, সুদানের জনগণ যুদ্ধ এড়াতে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে শুরু করেছে। প্রায় ১০ লাখেরও বেশি মানুষ ইতোমধ্যেই দেশের মধ্যেই উদ্বাস্তুতে পরিণত হয়েছে। এছাড়াও সুদান ছেড়ে প্রতিবেশী মিসর, চাদ ও ইথিওপিয়ায় পালিয়ে গেছেন আরও ৩ লাখ ৪৫ হাজার মানুষ।

সুদানের ফেডারেল স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৩ মে পর্যন্ত গৃহযুদ্ধে অন্তত ৭৩০ জন নিহত এবং প্রায় ৫৫০০ জন আহত হয়েছে। সংঘাত শুরু হওয়ার পর থেকে অন্তত আটজন মানবিক কর্মী ও আটজন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন সুদানে।

এই গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই বছরের পর বছর ধরে চলা রাজনৈতিক অস্থিরতার কারণে সুদানের কয়েক মিলিয়ন মানুষ উদ্বাস্তুতে পরিণত হয়েছিল। এছাড়া সুদানে আশ্রয় নিয়েছিল প্রতিবেশী দক্ষিণ সুদানও ইরিত্রিয়ার শরণার্থীরাও। আবার যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকেও বহু মানুষ সুদানে আশ্রয় নিয়েছিল। এবার নিজেরাই উদ্বাস্তুতে পরিণত হচ্ছে সুদানের নাগরিকরা।

নাগরিক অনলাইন ডেস্ক

২৯ মে, ২০২৩,  11:22 PM