শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

রাণীনগরে পৃথক অভিযানে মাদক কারবারী-জুয়ারীসহ আটক ৭

#
news image

নওগাঁর রাণীনগরে থানাপুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক অভিযানে ৫০পিচ ইয়াবাসহ আছমা বেওয়া (৬২)নামে এক মাদক ব্যবসায়ী নারী এবং তাসের মাধ্যমে জুয়া খেলার সময় আরো ৬জন জুয়ারীকে আটক করেছে। সোমবার সকালে ও রোববার গভীর রাতে 
তাদেরকে আকট করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন রোববার গভীর রাতে উপজেলা সদরে রেল লাইনের পাশে একটি দোকানে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই দোকান ঘর থেকে উপজেলার পূর্ব বালুভরা গ্রামের মোহাব্বত আলীর ছেলে নয়ন আলী 

(২০),আহাদ আলীর ছেলে শাওন হাসান (২০),মান্নান মন্ডলের ছেলে তারেক  মন্ডল(২১),আফাল প্রামানিকের ছেলে মোহন প্রামানিক (২২) ও দুলাল হোসেনের ছেলে নিশাদ (২৪) ও একজন কিশোরসহ ছয় জনকে আটক করা হয়।আটককালে তাদের নিকট থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরংঞ্জমাদী উদ্ধার করা হয়। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

অপর দিকে নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টিম সোমবার সকালে উপজেলার চককুতুব(পাক এনায়েতপুর) গ্রামে অভিযান চালিয়ে ৫০পিচ ইয়াবা ট্যাবলেটসহ নিজ বাড়ী থেকে আছমা বেওয়াকে আটক করে। আটক আছমা ওই গ্রামের গহের আলীর স্ত্রী। এঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

মোঃ ছাইফুল ইসলাম শাহীন, রাণীনগর (নওগাঁ)

২৯ মে, ২০২৩,  2:32 PM