শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ১৯ রোহিঙ্গা উদ্ধার

#
news image

কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এলাকা থেকে সাগরপথে মালয়েশিয়ায় মানব পাচারকালে চারজন দালালসহ ১৯ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ মে)  রাত ১১টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার আমিন শরীফের বাড়িতে এ অভিযান চালানো হয়।

এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার আমিন শরীফের বাড়িতে রোহিঙ্গা জড়ো করা হয়েছে- এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে মিয়ানমারের নাগরিক ১৯ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। যার মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী ও ৭ জন শিশু রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার রোহিঙ্গাদের মালয়েশিয়া পাচারের উদ্দেশে জড়ো করা হয়েছিল। এ ঘটনায় জড়িত মানবপাচারকারি চক্রের ৪ দালালকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আর উদ্ধার হওয়া রোহিঙ্গাদের আইনি প্রক্রিয়া শেষে স্ব-স্ব ক্যাম্পের ক্যাম্প ইনচার্জদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান আব্দুল হালিম।

নাগরিক প্রতিবেদক

২৭ মে, ২০২৩,  8:29 AM