শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

এশিয়া কাপ ক্রিকেটের ভাগ্য নির্ধারণ ২৮ মে

#
news image

এশিয়া কাপ ক্রিকেটের আয়োজন নিয়ে দীর্ঘদিন ধরে চলা টানাপড়েনের এবার অবসান হতে যাচ্ছে। আগামী রোববার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এমনটাই ইঙ্গিত দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সদস্য সচিব জয় শাহ। - হিন্দুস্তানটাইমস

এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। সেখানে ভারত খেলবে কি না, পাকিস্তানে ম্যাচ হবে নাকি নিরপেক্ষ ভেন্যুতে হবে, এমনকি আদৌ এশিয়া কাপ মাঠে গড়াবে কি না- এর কোনো কিছুই এখনও চূড়ান্ত হয়নি। তবে এরই মধ্যে বারবার হাইব্রিড মডেলের প্রস্তাবনা দিয়ে আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবির প্রস্তাব অনুযায়ী, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় পর্বে ভারতের ম্যাচসহ ফাইনাল নিরপেক্ষ ভেন্যু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত হবে। শেষ পর্যন্ত আইপিএল ফাইনালের দিনই চূড়ান্ত হতে পারে, কোথায় ও কীভাবে হবে; এবারের এশিয়া কাপ। -ক্রিকেট পাকিস্তান

ফাইনালের জন্য শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড প্রধানরা আমন্ত্রিত হয়ে আহমেদাবাদে যাবেন। সেখানেই বিসিসিআই’র সদস্য সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহর সঙ্গে তাদের বৈঠক হতে পারে। আর সেই বৈঠকেই নির্ধারিত হবে, এবারের এশিয়া কাপের ভাগ্য।

নাগরিক স্পোর্টস ডেস্ক

২৬ মে, ২০২৩,  9:44 AM