শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

বিয়ে করলেন ইমরান

#
news image

বিয়ে করলেন এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। গত বুধবার পারিবারিক আয়োজনে তার বিয়ে সম্পন্ন হয়েছে। পাত্রীর নাম মেহের আয়াত জেরিন।

সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের পেজে বিয়ের সুখবরটি জানিয়েছেন ইমরান নিজেই। একইসঙ্গে বিয়ের সাজে স্ত্রীর সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে দোয়া চেয়েছেন তিনি।  ইমরান লেখেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন একে-অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।

বিয়ের বিষয়ে ইমরান লেখেন, বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম। পারিবারিকভাবেই আমাদের এই বিয়ের আয়োজন। তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো।

আগামী নভেম্বরে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন বলেও জানালেন ইমরান। সে আয়োজনে সংগীত ও সিনেমা অঙ্গনের ঘনিষ্ঠজনদের নিমন্ত্রণ করবেন এ গায়ক।

২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে ইমরান মাহমুদুলের সংগীত ক্যারিয়ার শুরু হয়। এরপর তিনি একক গায়ক ও সংগীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন। তার কণ্ঠে বহু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অর্জন করেছেন বেশ কিছু পুরস্কার।

নাগরিক বিনোদন ডেস্ক

২৫ মে, ২০২৩,  11:17 PM