শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

মেক্সিকোতে এক সাংবাদিককে গুলি করে হত্যা

#
news image

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় পুয়েব্লা এলাকায় মঙ্গলবার এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি সাবেক এক স্থানীয় কর্মকর্তাও ছিলেন। কর্তৃপক্ষ এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, ৬৯ বছর বয়সী মার্কো উরেলিও রমিরেজ মেক্সিকোর তেহুয়াকান শহরে তার বাড়ি থেকে বের হওয়ার সময় প্রকাশ্য দিবালোকে সন্দেহভাজন দুর্র্বৃত্তদের গুলিতে নিহত হন। তিনি কয়েক দশক ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করে আসছিলেন।

প্রসিকিউটরের দপ্তর জানায়, এ অপরাধের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। রিপোর্টার্স উইদাউট বডার্স (আরএসএফ) এর মেক্সিকো শাখা জানায়, একজন সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করা রমিরেজ সন্দেহভাজন অপরাধীদের গ্রেফতারে সরকারকে সহায়তা করছিলেন।

বেসরকারি এই গণমাধ্যম অধিকার রক্ষা গ্রুপ জানায়, একজন পৌরসভা  কর্মকর্তা হিসেবে বা তার সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনের সাথে এই হত্যার কোন সম্পর্ক রয়েছে কি-না তা জানতে আরএসএফ দ্রুত এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে।

আরএসএফের পরিসংখ্যান অনুযায়ী, ২০০০ সাল থেকে মেক্সিকোতে দেড়শ’রও বেশি সাংবাদিক নিহত হয়েছে। এক্ষেত্রে অধিকাংশ হত্যাকারী শাস্তির বাইরে রয়ে গেছে।

নাগরিক আন্তর্জাতিক ডেস্ক

২৪ মে, ২০২৩,  8:43 PM