শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

গায়ানায় স্কুল ছাত্রাবাসে আগুন, নিহত ২০

#
news image

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ আমেরিকার এদেশটির ছাত্রাবাসে ২০ জন নিহত হওয়া ছাড়াও আহত হয়েছে আরও কয়েকজন। 

দেশটির সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার রাতে মধ্যাঞ্চলীয় মাহদিয়া শহরের একটি মাধ্যমিক স্কুলের ছাত্রাবাসে আগুনে ২০ জন নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ইরফান আলি স্কুলে অগ্নিকাণ্ডের এ ঘটনাকে ‘বড় বিপর্যয়’ বলে আখ্যা দিয়েছেন। তবে কীভাবে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

প্রেসিডেন্ট ইরফান আলি বলেছেন, দুর্ঘটনায় আহতদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য তিনি রাজধানী জর্জটাউনের দুটি হাসপাতালকে নির্দেশ দিয়েছেন। শিশুরা যাতে সবচেয়ে ভালো চিকিৎসাসেবা পায় সেটা নিশ্চিতের নির্দেশও দিয়েছেন তিনি।

প্রেসিডেন্ট আরও জানান, ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে জর্জটাউন থেকে প্রায় ১২৪ মাইল দক্ষিণের শগহরটিতে বেসরকারি ও সামরিক বিমান পাঠানো হয়েছে। দেশটির সংসদে বিরোধীদলীয় সদস্য নাতাশা সিং-লুইস আগুনের কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন।

দক্ষিণ আমেরিকার ছোট ইংরেজি-ভাষী দেশ গায়ানার জনসংখ্যা মাত্র ৮ লাখ। সাবেক ডাচ ও ব্রিটিশ এ উপনিবেশে মাথাপিছু হারে বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুত রয়েছে। দেশটির দ্রুত উন্নয়নে তেলের এ বিশাল মজুত বিরাট ভূমিকা রাখবে বলে মনে করা হয়।

নাগরিক আন্তর্জাতিক ডেস্ক

২২ মে, ২০২৩,  7:47 PM