শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ওবামাসহ ৫০০ মার্কিনির ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

#
news image

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, টিভি উপস্থাপক, সাংবাদিকসহ ৫০০ মার্কিনির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে মস্কোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার জবাবে এ পদক্ষেপ নিয়েছে দেশটি।

গত শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে জো বাইডেন প্রশাসন। এর প্রতিক্রিয়ায় ৫০০ মার্কিনির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তারা রাশিয়ার ভূখণ্ডে প্রবেশ করতে পারবেন না। এ তালিকায় ওবামা ছাড়াও যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি উপস্থাপক স্টিফেন কোলবার্ট, জিমি কিমেল এবং শেথ মেয়ার্স রয়েছেন। আরও রয়েছেন সিএনএনের উপস্থাপক ইরিন বুরনেট, উপস্থাপক র্যাচেল ম্যাডো।

তালিকায় যুক্তরাষ্ট্রের কয়েকজন সিনেটর, কংগ্রেসম্যান ও বিশিষ্ট ব্যক্তিদের যুক্ত করেছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যেসব মার্কিনি রুশবিরোধী মনোভাব পোষণ করেন এবং তা ছড়াতে ভূমিকা রাখেন, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ছাড়া ইউক্রেনে অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত মার্কিনিদের নামও তালিকায় রাখা হয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে “অভিযান” শুরু করে রাশিয়া। সেটি অবশ্য এখন আর অভিযানে সীমাবদ্ধ নেই। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষে দীর্ঘস্থায়ী যুদ্ধে পরিণত হয়েছে। এরপর থেকে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে। রাশিয়া পাল্টা নিষেধাজ্ঞা দিয়েছে।

মূলত অর্থনৈতিকভাবে চাপে ফেলতে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

নাগরিক অনলাইন ডেস্ক

২১ মে, ২০২৩,  9:28 AM