শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

#
news image

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে গতকাল শনিবার (২০ মে) সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে রয়েছে- তাঁর সাম্প্রতিক জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র সফর। বাসস

প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে তাঁর সাম্প্রতিক (২৫ এপ্রিল থেকে ০৯ মে পর্যন্ত) ত্রিদেশীয় সফরের  সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সফল সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর এই সফরের ফলে জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য বিনিয়োগসহ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক আরো সম্প্রসারিত হবে, রাষ্ট্রপ্রধান আশা করেন।

এসময় সাক্ষাৎকালে, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তার লেখা বই ‘এগিয়ে যাবে বাংলাদেশ’ প্রধানমন্ত্রীকে উপহার দেন।

বঙ্গভবনের মুখপাত্র আরও জানান, বৈঠকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একে অপরের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী সন্ধ্যা সোয়া ৭টায় বঙ্গভবনে পৌঁছান।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এবং তাঁর সহধর্মিনী ড. রেবেকা সুলতানা ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও রাষ্ট্রপ্রধানকে ফুলের তোড়া উপহার দেন। বৈঠকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্ট সচিবগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০২৩,  9:23 AM