শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ড্যানিয়েলকে বিয়ে করতে চাননি সানি লিওন!

#
news image

বলিউডের মোহময়ী ও আবেদনময়ী অভিনেত্রী সানি লিওন সম্প্রতি ৪২ বছরে পা দিয়েছেন। এই বয়সেও চলচ্চিত্র, মিউজিক ভিডিও, আইটেম সং- সব জায়গায় নিজেকে বর্ণিল রেখেছেন। বর্তমানে ড্যানিয়েলের সঙ্গে সুখে সংসার করছেন তিনি। স্বামী তার জীবনের অনেকটা জুড়ে রয়েছে কিন্তু একসময় এই ড্যানিয়েলের ভালবাসাতেই সাড়া দেননি সানি! এমনকি বিয়ে করতেও রাজি হননি! নিউজ ১৮, সংবাদ প্রতিদিন

এক সাক্ষাৎকারে সানি জানিয়েছিলেন, লাস ভেগাসে এক বান্ধবীর সঙ্গে থাকতেন সানি। সেখানেই এক রোস্তোরাঁয় ড্যানিয়েলের সঙ্গে প্রথম দেখা হয়েছিল। ব্যান্ডের শো করতে গিয়ে প্রথম দেখাতেই প্রেমে পড়ে ড্যানি। সঙ্গে সঙ্গেই সানির নাম, ফোন নম্বর ও ইমেল আইডি চেয়ে নেন। তারপরই সানিকে নিজের মনের কথা জানান ড্যানিয়েল। কিন্তু সানি রাজি হননি। 

তারপর থেকে যতবারই সানি সেই রেস্তোরাঁতে গেছেন ফুলের তোড়া পেয়েছেন। যদিও সেই সময়টাতে সানি মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। একদিকে মায়ের মৃত্যু, অন্যদিকে সম্পর্ক বিচ্ছেদ তাকে পুরোপুরি ভাবে ভেঙে দিয়েছিল। অবশেষে সমস্ত কিছু থেকে বেরিয়ে একদিন ড্যানিয়েলের সঙ্গে ডেটে যান সানি। 

প্রথম দিন ডেটে গিয়েই একে অপরের সঙ্গে প্রায় ৫ ঘন্টা সময় কাটিয়েছিলেন। তারপর থেকে ভালোলাগার শুরু। একে অপরকে ফুল দেওয়া-নেওয়া চলতেই থাকে। দীর্ঘ তিন বছর ডেটিংয়ের পর ২০১১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দুজনে। 

নাগরিক বিনোদন ডেস্ক

১৬ মে, ২০২৩,  6:01 PM