শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

মেসি আমার কাছে অবিশ্বাস্য, রোনালদিনিয়ো স্পেশাল: কির্কিচ

#
news image

বার্সেলোনার এক সময়ের ফুটবলার বোয়াইন কির্কিচ। এই খেলোয়াড় লিওনেল মেসি ও রোনালদিনিয়োর সঙ্গে বার্সায় খেলেছেন। সাবেক দুই সতীর্থের মধ্যে সেরার প্রশ্নে আর্জেন্টাইন মহাতারকাকে এগিয়ে রাখছেন তিনি। তবে ব্রাজিলিয়ান গ্রেটকেও খুব একটা পিছিয়ে রাখেননি। স্প্যানিশ ফরোয়ার্ড কির্কিচ কিছুদিন আগে ফুটবলকে বিদায় জানিয়েছেন। -মার্কা

আজকের বিশ্বসেরা মেসির ক্যারিয়ারের শুরুতে অনেক বড় ভূমিকা ছিল রোনালদিনিয়োর। ক্যাম্প ন্যুয়ে যখন মেসির ক্যারিয়ার সবেমাত্র শুরু, ততদিনে রোনালদিনিয়ো বিশ্বের সেরা ফুটবলারদের একজন।

ক’দিন আগে ‘টকস্পোর্ট’ রেডিওতে আলাপচারিতায় কির্কিচের কাছে জানতে চাওয়া হয় মেসি ও রোনালদিনিয়োর মধ্যে কে সেরা। ৩২ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড তুলে ধরেন তার ভাবনা।

এটা বলা কঠিন, আমি তা মনে করি না। সম্ভবত মেসি (সেরা), কারণ সে ২০ বছর ধরে দুর্দান্ত ফুটবল খেলছে, যা অবিশ্বাস্য কিছু। রোনালদিনিয়ো সম্ভবত দুই বা তিন বছর শীর্ষ পর্যায়ে খেলেছেন, কিন্তু সেই দুই-তিন বছর তিনি ছিলেন অপ্রতিরোধ্য। -বিডিনিউজ

কির্কিচ বলেন, আমি তুলনা করতে পছন্দ করি না। অবশ্যই মেসি অবিশ্বাস্য, বিশেষ করে যত বছর ধরে সে খেলছে এবং এখনও খেলছে। ইতিমধেই সম্ভাব্য সব ট্রফি সে জিতেছে। সে অবিশ্বাস্য। তবে রোনালদিনিয়ো অন্যরকম ছিলেন। আমার কাছে তিনি ছিলেন স্পেশাল।

নাগরিক স্পোর্টস ডেস্ক

১২ মে, ২০২৩,  9:56 AM