শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

টম ক্রুজের সাথে শাকিরা সময় কাটাচ্ছেন 

#
news image

স্প্যানিশ পপ তারকা শাকিরা ও ফুটবল তারকা জেরার্ড পিকে এক দশকেরও বেশি সময় ধরে সম্পর্কে ছিলেন। সেই সম্পর্কে ভাঙন ধরে ২০২২ সালের মাঝামাঝিতে। এরপরই বিচ্ছেদের ঘোষণা করেন তারা।

জানা যায়, ফুটবল তারকার পরকীয়ার কারণেই নাকি এমন সিদ্ধান্ত। প্রেমিকা থাকতেও অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন পিকে। সেই পরকীয়ার খবর সামনে চলে আসার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদ ঘোষণা করেন এই যুগল।পিকের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন ধরে অবসাদে ভুগেছেন শাকিরা।

প্রাক্তন প্রেমিকের ওপর রাগ মেটাতে গানের কথাতেই উগরে দিয়েছেন সে ক্ষোভ। তবে এবার শাকিরার জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে। জানা যায় হলিউডের এক বড় তারকার সঙ্গে সময় কাটাচ্ছেন লাতিন পপ তারকা। হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মায়ামি গ্রাঁ প্রি-তে ফর্মুলা ওয়ানের প্রাইভেট স্যুটে এক সঙ্গে দেখা গেছে শাকিরা ও হলিউড তারকা টম ক্রুজকে।

’মিশন ইম্পসিবল’ এবং ‘টপ গান: ম্যাভেরিক’খ্যাত অভিনেতার সঙ্গে নাকি আজকাল অনেকটাই সময় কাটাচ্ছেন লাতিন পপ তারকা।

প্রসঙ্গত জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদের পরে বার্সেলোনা ছেড়ে মায়ামিতে চলে এসেছেন শাকিরা। দুই ছেলেকে নিয়ে সৈকত শহরেই এখন স্থায়ী বসবাস শুরু হয়েছে ‘হিপস্ ডোন্ট লাই’ গায়িকার।

নাগরিক বিনোদন ডেস্ক

১১ মে, ২০২৩,  9:03 AM