শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান দূষণে অস্তিত্ব সংকটে দেশের নদীগুলো ভারতের কাছেও হারল বাংলাদেশ পূর্ব জার্মানির গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে ভোট শুরু বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবার দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ

বিশ্বকাপ বাছাই পর্বের আগে আফগানিস্তানের বিপক্ষে খেলবে শ্রীলংকা

#
news image

আগামী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের আগে ঘরের মাঠে আফগানিস্তানের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলংকা।

শ্রীলংকা ক্রিকেট (এসএলসি) ঘোষিত সূচি অনুযায়ী ২ থেকে ৭ জুন অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।  

সিরিজের প্রথম ওয়ানডে হবে ২ জুন। বাকি দুই ওয়ানডে হবে যথাক্রমে- ৪ ও ৭ জুন। সিরিজের সবগুলো ম্যাচই হবে হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ২০২০ সালের ফেব্রুয়ারির পর এই ভেন্যুতে আর কোন আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি।

গেল বছরের নভেম্বরে সর্বপ্রথম ও সর্বশেষ দ্বিপাক্ষীক ওয়ানডে সিরিজ খেলেছিলো শ্রীলংকা ও আফগানিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিলো। প্রথম ওয়ানডেতে শ্রীলংকাকে ৬০ রানে হারিয়ে সিরিজ শুরু করেছিলো আফগানিস্তান। বৃষ্টিতে ভেস্তে যায় দ্বিতীয় ওয়ানডে। তৃতীয় ওয়ানডে ৪ উইকেটে জিতে সিরিজ হার এড়ায় শ্রীলংকা।

আগামী ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তান সরাসরি খেলার যোগ্যতা অর্জন করলেও ব্যর্থ হয়েছে শ্রীলংকা। এজন্য ১৮ জুন থেকে জিম্বাবুয়ের মাটিতে শুরু হওয়া  বিশ্বকাপ বাছাই পর্বে খেলতে হবে শ্রীলংকাকে।

নাগরিক স্পোর্টস ডেস্ক

১০ মে, ২০২৩,  4:35 PM