শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

বেবি বাম্পের ছবি প্রকাশ করলেন ইলিয়ানা

#
news image

মা হওয়ার কথা কিছুদিন আগেই ঘোষণা করেছেন অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। মাতৃত্বের সুখবর শেয়ার করলেও নিজের রিলেশনশিপ স্টেটাস নিয়ে কিছুই জানাননি অভিনেত্রী। 'অবিবাহিত' নায়িকার মা হওয়ার খবরে চমকে গিয়েছেন অনেকেই। মাতৃত্বের স্বাদ ভরপুর নিচ্ছেন ইলিয়ানা। অন্তঃসত্ত্বা অবস্থার প্রতিটা মুহূর্ত চুটিয়ে উপভোগ করছেন এই বলি সুন্দরী।

এই প্রথমবার নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করলেন ইলিয়ানা। ছবিতে স্পষ্ট ইলিয়ানার স্ফীতোদর। ক্যাপশনে লিখেছেন, 'লাইফ লেটলি'। যেদিন সন্তান আসার খবর সকলকে দিয়েছিলেন, সেদিনই জানিয়েছিলেন নতুন সদস্যের অপেক্ষায় দিন গুনছেন তিনি। ‘বরফি’ খ্যাত অভিনেত্রীর এই ইনস্টা স্টোরি ভিডিয়োতে দেখা গিয়েছে, হাঁটু ঝুলের একটি গাউন পরে খাটে শুয়ে রয়েছেন তিনি। হাতে চায়ের কাপ। বিছানার উপর তাঁর পোষ্য বিড়াল ঘুমোচ্ছে।

গত বছর ডিসেম্বরে আইভিএফ সেন্টারের বাইরে দেখা গিয়েছিল ইলিয়ানাকে। ইনস্টাগ্রামে দু'টি ছবি পোস্ট করে প্রথম সন্তানের আগমন বার্তা জানান এই সুন্দরী। প্রথমটিতে ছিল সদ্যোজাতর সাদাকালো পোশাকের একটি ছবি, তার উপর লেখা, ‘রোমাঞ্চকর যাত্রা শুরু’। অন্যদিকে ‘গধসধ’ লেখা একটি লকেটের ছবি পোস্ট করেন ইলিয়ানা। ছবির বিবরণীতে লেখেন, ‘সে খুব জলদি আসছে। আমার ছোট্ট সোনার সঙ্গে দেখা করতে আর তর সইছে না'।

দীর্ঘদিন অস্ট্রোলিয়ান ফটোগ্রাফার অ্যান্ড্রু নিবোনের সঙ্গে সম্পর্কে ছিল ইলিয়ানা। জানা যায়, গোপনে বিয়েও করেছিলেন দুজনে। তবে ২০১৯ সালে এই সম্পর্কে ইতি টানেন অভিনেত্রী। পথ আলাদা হয় দুজনের। এরপর গত বছর ইলিয়ানার প্রেম জীবন নিয়ে নতুন গুঞ্জন ছড়ায়। জানা গেছে, ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে সম্পর্কে রয়েছেন ইলিয়ানা। গত বছর ক্যাটরিনার জন্মদিনের অন্তরঙ্গ পার্টিতে মলদ্বীতে অভিনেত্রীর বন্ধু এবং পরিবারের সঙ্গে হাজির ছিলেন ইলিয়ানাও।

যা জুটির প্রেমের জল্পনাকে উস্কে দেয়। ক্যাটরিনার ভাই লন্ডনে থাকেন, পেশায় মডেল। ‘ভিক্যাট’-এর বিয়ের আসরেও হাজির ছিলেন ইলিয়ানা।

নাগরিক বিনোদন ডেস্ক

০৪ মে, ২০২৩,  10:28 PM