কেন্দ্রীয় বিএনপি নেতা খোকন তালুকদার ২৩ দিন পর জামিনে মুক্তি

#
news image

দীর্ঘ ২৩ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে হাজারো নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-গনশিক্ষা বিষায়ক সম্পাদক মোঃ আনিসুর রহমান তালুকদার খোকন।

গতকাল বুধবার সন্ধ্যায় মাদারীপুর জেলা কারাগার থেকে উচ্চতর আদালতের মাধ্যমে জামিনে মুক্তি পেলে হাজারো নেতা-কর্মীরা জেল গেট থেকেই তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বিশাল গাড়ী বহরসহ তাকে মাদারীপুর শহর প্রদক্ষিণ শেষে তাকে নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি ডাসার উপজেলার কাজী বাকাই। সেখানে গিয়ে তিনি মাগরিবের নামাজ শেষ করে সকল নেতাকর্মি নিয়ে তার বাবার কবর জিয়ারত করেন এবং তার অসুস্থ মাকে দেখতে ঢাকার বাসার উদ্দেশ্যে রওয়ানা হন।

খোকন তালুকদারের জামিনে মুক্তির খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করে। নেতাকে একনজর দেখার জন্য রাস্তার দুই পাশেও শতশত নেতা-কর্মীদের দাড়িয়ে তাকে স্বাগত জানাতে দেখা যায়। 

উল্লেখ গত ৮ এপ্রিল শনিবার বিকেলে ডাসার উপজেলার কাঁঠালতলা বাজার এলাকায় বিএনপির অবস্থান কর্মসূচি চলাকালিন সময় বিএনপির সমাবেশে আওয়ামিলীগ ও বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে আনিসুর  রহমান তালুকদারসহ চারজনকে আটক করে ডাসার থানা পুলিশ।

এ ঘটনায় মধ্যরাতে ডাসার উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাহিদ হোসেনের একটি মামলা দায়ের করেন। ওই মামলায় রবিবার দুপুরে আনিসুর রহমানসহ বিএনপির চার নেতাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের প্রেরণ করেন। দীর্ঘ ২৩ দিন কারাভোগের পর উচ্চতর আদালত থেকে জামিন পেয়ে তিনি কারামুক্ত হন।

মোঃ আতিকুর রহমান আজাদ, ডাসার (মাদারীপুর)

০৩ মে, ২০২৩,  6:36 PM