শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান দূষণে অস্তিত্ব সংকটে দেশের নদীগুলো ভারতের কাছেও হারল বাংলাদেশ পূর্ব জার্মানির গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে ভোট শুরু বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবার দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ

ডিকশনারিতে নতুন শব্দ ‘পেলে’

#
news image

ডিকশনারিতে ইংরেজি ইউনিক বা অনন্য শব্দটির সমার্থক শব্দ হিসেবে অন্তর্ভুক্ত হলো ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলের নাম। ব্রাজিলের জনপ্রিয় পর্তুগিজ ভাষার মাইকেলিস ডিকশনারির অনলাইন ভার্সনে পেলে শব্দটিকে নতুন বিশেষণ হিসেবে যুক্ত করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, পেলে ফাউন্ডেশন পেলের নামটি ডিকশনারিতে অন্তর্ভুক্ত করতে একটি প্রচারণা চালায়। সংস্থাটি এ প্রচারণায় এক লাখ ২৫ হাজারের বেশি পেলে সমর্থকদের স্বাক্ষর সংগ্রহ করে। পেলে বিশ্বের একমাত্র ফুটবলার যিনি তিনবার বিশ্বকাপ জয় করেছেন। ফুটবলের কালো মানিক পেলে গত বছরের ডিসেম্বরে ৮২ বছর বয়সে মারা যান।

দুই দশকের খেলোয়াড়ি জীবনে স্বদেশি ক্লাব সান্তোসের হয়ে ৬৫৯টি অফিসিয়াল ম্যাচে ৬৪৩ গোল করেন পেলে। জাতীয় দলের হয়ে ৯২ ম্যাচে ৭৭ গোল করেন তিনি। পুরো ক্যারিয়ারে তার গোল সংখ্যা রেকর্ড ১,২৮১টি। ২০০০ সালে ফিফার শতাব্দীর সেরা খেলোয়াড় নির্বাচিত হন পেলে। 

নাগরিক স্পোর্টস ডেস্ক

২৮ এপ্রিল, ২০২৩,  8:48 AM