শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

সুদান থেকে ফিরতে আগ্রহী ৭০০ বাংলাদেশি

#
news image

সুদান থেকে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। এখন পর্যন্ত ৭০০ বাংলাদেশি সুদান থেকে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক তারিকুল ইসলাম বৃহস্পতিবার বলেন, সুদান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার কাজ চলছে। এখন পর্যন্ত ৭০০ বাংলাদেশি ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। তাদের তালিকাও তৈরি করা হয়েছে। তবে এ সংখ্যা এখনই চূড়ান্ত নয়। সূত্র জানায়, সুদানে বিবাদমান দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে।

সংঘর্ষ ও গোলাগুলিতে রাজধানী খার্তুমের বাংলাদেশ দূতাবাস আক্রান্ত হয়েছে। একইসঙ্গে সেখানকার বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসাও গুলির শিকার হয়েছে। খার্তুমের পরিস্থিতি অবনতি হওয়ায় সেখানকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ জাজিরা প্রদেশের মাদানি শহরে অবস্থান করছেন। তিনি সেখান থেকে বাংলাদেশিদের নিরাপদে অন্যত্র সরিয়ে নিতে কাজ করছেন।

অপর একটি সূত্র জানায়, সুদানে অনেক অনিবন্ধিত বাংলাদেশি নাগরিক রয়েছেন। তারা অনেকেই ফিরতে আগ্রহী নন। কেননা সুদান থেকে একবার চলে এলে ফেরা সহজ হবে না। তাই অনেকেই দ্বিধায় রয়েছেন।

এর আগে সুদান থেকে বিভিন্ন দেশের ৯১ জন নাগরিককে উদ্ধার করে সৌদি আরব। সেখানে কজন বাংলাদেশি নাগরিকও ছিলেন। আফ্রিকার দেশ সুদানে বর্তমানে প্রায় দেড় হাজার বাংলাদেশি নাগরিক রয়েছেন।

নাগরিক অনলাইন ডেস্ক

২৮ এপ্রিল, ২০২৩,  8:43 AM