শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

জয়পুরহাটে আওয়ামী লীগের নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল

#
news image

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসরের ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন  ফেসবুকের আইডিতে  ইয়াবা  সেবনের ছবিটি ঘুরতে থাকে। এদিকে গোলাম মাহফুজ চৌধুরী অবসরের ইয়াবা সেবনের ছবি ভাইরাল হওয়ার পর থেকে সমালোচনার ঝড় উঠেছে জেলা জুড়ে। ফেসবুকে আওয়ামী লীগের  বিভিন্ন পর্যায়ের নেতারা ক্ষোভ প্রকাশ করছেন।

এ বিষয়ে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর বলেন, আগামী সংসদ নির্বাচনে আমি জয়পুরহাট-২ আসনের আওয়ামী লীগের  মনোনয়ন প্রত্যাশী। সেই কারনে আমাকে হেয় প্রতিপন্ন করতে আমার প্রতিপক্ষরা এ ধরনের এডিট করা ছবি  ফেসবুকে  ছড়িয়ে দিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।  প্রতিহিংসা পরায়ন হয়ে কে বা কাহারা গলাকাটা ছবিটি প্রকাশ করেছে।

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন,  দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসরকে পদ থেকে অব্যাহতি দিয়ে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র ব্যবসার অভিযোগ রয়েছে অনেকদিন ধরে।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম হক্কানি বলেন, বিষয়টি প্রথমে শুনেছিলাম পরে ইয়াবা সেবনের ছবি দেখলাম বিষয়টি আমাদের দলের জন্য লজ্জাজনক। আমরা ভাইরাল হওয়া ছবিটির সত্যতা পেয়েছি।

আহসান হাবীব আরমান, জয়পুরহাট

২৫ এপ্রিল, ২০২৩,  9:53 PM

news image
জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরীর ইয়াবা সেবনের ছবি