শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

সৌদি আরবে ফের সড়ক দুর্ঘটনায় ৯ ওমরাহ যাত্রী নিহত

#
news image

নিহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। তারা সবাই পাকিস্তানের নাগরিক। পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।

জানা গেছে, গত বুধবার (১৯ এপ্রিল) মদিনা থেকে রিয়াদ যাওয়ার সময় আল কাসিম এলাকার কাছে দুর্ঘটনার মুখে পড়েন ওমরাহ যাত্রীরা। এতে নয়জন নিহত এবং আরও পাঁচজন আহত হন। নিহতরা নানকানা সাহেবের পার্শ্ববর্তী গ্রাম ইসলামনগর ও চক ১৮’র বাসিন্দা বলে জানা গেছে। তারা ভিজিট ভিসায় সৌদি আরবে গিয়েছিলেন।

এর আগে, গত মার্চে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ২২ ওমরাহ যাত্রী। এদের মধ্যে আটজনই ছিলেন বাংলাদেশি। গত ২৭ মার্চ ওমরাহযাত্রীদের বহনকারী বাসটি ইয়েমেন সীমান্তবর্তী আসির প্রদেশের আকাবা শার এলাকার একটি সেতুর সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসটি উলটে যায় ও একপর্যায়ে তাতে আগুন ধরে এ প্রাণহানির ঘটনা ঘটে।

নাগরিক অনলাইন ডেস্ক

২০ এপ্রিল, ২০২৩,  11:29 PM