শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

একদিনে ঢাকার বাইরে গেছে ১২ লাখ ২৮ হাজার সিম

#
news image

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপনে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। রাজধানী ঢাকা থেকে গ্রামে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে যাচ্ছেন তারা।

এ সময়ে প্রতিদিন ঠিক কত মানুষ ঢাকা ছাড়ছে, তা নির্দিষ্ট করে জানা সম্ভব নয়। তবে দৈনিক কতগুলো সক্রিয় মোবাইল সিম ঢাকা ছাড়ছে, তা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। মন্ত্রীর দেওয়া তথ্যমতে, গত মঙ্গলবার ঢাকা থেকে বাইরে গেছেন ১২ লাখ ২৮ হাজার ২৭৮টি সিম। আর ঢাকায় এসেছে সক্রিয় ছয় লাখ ৬৭ হাজার ৭৮৩ সিম।

ঢাকা ছাড়া সিমগুলোর মধ্যে মোবাইল অপারেটর হিসাবে গ্রামীণফোনের সিম তিন লাখ ৩৪ হাজার ২৯৫টি, রবি তিন লাখ দুই হাজার ২৮৪টি, বাংলালিংক পাঁচ লাখ ৭৩ হাজার ৫০৯টি এবং টেলিটক ১৮ হাজার ১৯০।

অন্যদিকে ঢাকা আসাদের মধ্যে গ্রামীণফোনের সিম এক লাখ ২৮ হাজার ৯৭০টি, রবি এক লাখ ছয় হাজার ৮৬৩টি, বাংলালিংক চার লাখ ২২ হাজার ৬০০টি এবং টেলিটক ৯ হাজার ৩৫০টি।

নাগরিক অনলাইন ডেস্ক

১৯ এপ্রিল, ২০২৩,  10:43 PM