শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

কারা আগুন লাগায় আমরা খোঁজ নিচ্ছি: কাদের

#
news image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের বিভিন্ন স্থানে কারা আগুন লাগাচ্ছে সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাসিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ও উপ-প্রচার সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম। বাহাউদ্দীন নাসিম বলেন, আমরা আমাদের নেত্রীর নির্দেশনা অনুসারে মানুষের পাশে দাঁড়াচ্ছি।

দামি হোটেলে ইফতার থেমে গেছে। কিন্তু বিএনপি-জামায়াত চালিয়ে যাচ্ছে। এটার কারণ তারা নিজেদের স্বার্থে রাজনীতি করে। আমিনুল ইসলাম বলেন, এটি আপনাদের প্রতি করুণা নয়। আপনাদের অধিকার। সামাজিক ও রাজনৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে আমরা এর আয়োজন করেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এ শিক্ষা দিয়েছেন।

নাগরিক প্রতিবেদক

১৮ এপ্রিল, ২০২৩,  8:16 PM