শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল

ঈদের ছুটিতে ২০ মিনিট পরপর মিলবে মেট্রোরেল

#
news image

ঈদুল ফিতরের ছুটিতে ২০ মিনিট পরপর স্টেশনগুলোতে মিলবে মেট্রোরেল। রোববার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমটিসিএল জানায়, আগামী ২১ এপ্রিল হতে ২৩ এপ্রিল পর্যন্ত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও- এ ৯টি স্টেশনে থামবে। শুধু ঈদের দিন বাদে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২০ মিনিট পরপর এসব স্টেশনে মেট্রোরেল চলাচল করবে। ঈদুল ফিতরের দিন দুপুর ২টা থেকে ৬টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে।

আগামী ২৪ এপ্রিল প্রতিদিন পূর্বের ন্যায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত ৯টি স্টেশনে বিরতি দিয়ে ১০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে। সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার ব্যতিত বাকি দিনগুলোতে এ নিয়মে মেট্রোরেল চলাচল করবে।

নাগরিক অনলাইন ডেস্ক

১৭ এপ্রিল, ২০২৩,  11:01 PM