শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান দূষণে অস্তিত্ব সংকটে দেশের নদীগুলো ভারতের কাছেও হারল বাংলাদেশ পূর্ব জার্মানির গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে ভোট শুরু বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবার দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ

ভবিষ্যৎ নিয়ে যা বললেন মেসি

#
news image

পিএসজির সঙ্গে লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষের সময় যত ঘনিয়ে আসছে, তার ভবিষ্যৎ নিয়ে চর্চাও তত বাড়ছে। এসব নিয়ে এতদিন চুপ থাকলেও এবার মুখ খুললেন পিএসজি ফরোয়ার্ড। যদিও পরিষ্কার করে কিছু বললেন না তিনি।

সবকিছু বরং সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন মহাতারকা। পিএসজির সঙ্গে ৩৫ বছর বয়সী মেসির চুক্তি মেয়াদ আছে চলতি মৌসুমের শেষ পর্যন্ত। যদিও এক বছর মেয়াদ বাড়ানোর পথ খোলা আছে তার সামনে। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। তার পুরনো ঠিকানা বার্সেলোনায় ফেরা নিয়ে কথা হয়েছে অনেক।

তাকে ফেরানোর ইচ্ছার কথা বলেছেন কাতালান ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা। কদিন আগে দলটির স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি আশা প্রকাশ করে বলেন, আগামী মৌসুমে কাম্প নউয়ে মেসির সঙ্গে খেলতে চান তিনি। ফরাসি ফ্যাশন হাউজ লুই ভিতোঁর বিজ্ঞাপনী প্রচারণার এক অনুষ্ঠানে সম্প্রতি নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন রেকর্ড সাতবারের ব্যালন দ'অর জয়ী।

“জানি না সামনে কী আছে, আমার ভবিষ্যত কী। আমি কল্পনা করতে পছন্দ করি। কী হতে পারে, তা নিয়ে ভাবতে পছন্দ করি। কিন্তু আমি সত্যিই জানি না, আমার ভবিষ্যৎ কোথায়। সৃষ্টিকর্তা যা চান, তাই হবে।”

নাগরিক স্পোর্টস ডেস্ক

১৭ এপ্রিল, ২০২৩,  10:58 PM