শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

তারাও জানতো আইপিএলে ম্যাচ পাবে না: পাপন

#
news image

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্সে লিটন দাস ও দিল্লি ক্যাপিটালসে পেসার মুস্তাফিজুর রহমান। প্রথমে একাদশে জায়গা না পেলেও দিল্লির হয়ে দুটি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ।

অন্যদিকে এখন কলকাতার হয়ে মাঠে নামার সুযোগ পাননি লিটন। এই দুই ক্রিকেটারের একাদশে সুযোগ না পাওয়ায় অবাক হননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার বিসিবি কর্তৃক আয়োজিত গরীব-দুস্থদের মাঝে খাবার এবং পণ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করার পর সংবাদ সম্মেলনে এসে পাপন বলেন, ‘সবাই জানে তারা খেলবে না।

এমনকি খেলোয়াড়রাও জানত, তারাও কোন ম্যাচ পাবে না।’ তিনি আরও বলেন, ‘আসলে এই মৌসুমে নিয়মিত আইপিএল দেখতে পারছি না। কারণ ম্যাচের সময় তারাবির নামাজের সঙ্গে মিলে যায়। কিন্তু যখন কেকেআর বা দিল্লির খেলা থাকে, তখন আমি দেখার চেষ্টা করি এবং আমাদের কোন খেলোয়াড় খেলার সুযোগ পায় কিনা, সেদিকে নজর রাখি।’

নাগরিক স্পোর্টস ডেস্ক

১৭ এপ্রিল, ২০২৩,  10:57 PM