শিরোনামঃ
লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান দূষণে অস্তিত্ব সংকটে দেশের নদীগুলো ভারতের কাছেও হারল বাংলাদেশ পূর্ব জার্মানির গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে ভোট শুরু বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবার দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয়

ই-পাসপোর্ট : কুয়েত প্রবাসীদের আবেদন জমা মে থেকে

#
news image

কুয়েত প্রবাসীদের বহুল আকাঙ্ক্ষিত ১০ বছর মেয়াদি ই-পাসপোর্টের কার্যক্রমের সব ধরনের প্রস্তুতি এই সপ্তাহে সম্পন্ন হবে। আগামী ২ মে থেকে দূতাবাসে ই-পাসপোর্টের জন্য আবেদন জমা দিতে পারবেন কুয়েত প্রবাসীরা। শুক্রবার (১৪ এপ্রিল) কুয়েত বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার পার্টিতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, কুয়েত সরকার অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে স্থানীয় প্রশাসন অভিযান চালাচ্ছে। এ কারণে বাংলাদেশি প্রবাসীদের সতর্ক থাকার এবং কুয়েতের সিভিল আইডি ও বৈধ কাগজপত্র সঙ্গে রাখতে বলেন রাষ্ট্রদূত।

প্রেসক্লাবের সভাপতি মইন উদ্দিন সরকার সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ হ জুবেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিনিস্টার (শ্রম) আবুল হোসেন, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) ইকবাল আক্তার, ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার হাসান উজ জামান, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট লুৎফুর রহমান, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

নাগরিক অনলাইন ডেস্ক

১৭ এপ্রিল, ২০২৩,  3:14 PM